পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে আতঙ্কে দিশেহারা সাধারণ মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০২
পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়া প্রাণঘাতী সংঘাত ও গোলাগুলিতে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দা এবং আফগান শরণার্থীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দুপক্ষের মধ্যে শুরু হওয়া এই লড়াইয়ে সীমান্ত এলাকা এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তান থেকে আফগানিস্তানের দিকে ব্যাপক বোমাবর্ষণের পাল্টা জবাবে আফগান সেনারাও ভারী কামান নিয়ে সীমান্তে অগ্রসর হয়। তোরখাম সীমান্তে দুই পক্ষের গোলাগুলির মধ্যে পড়ে আফগান শরণার্থীদের আশ্রয়স্থল ‘ওমারি ক্যাম্প’-এ একটি মর্টার শেল আঘাত হানে। নানগারহারের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই হামলায় এক আফগান নারী নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৯ জনই নারী।
হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ৬৫ বছর বয়সী গান্দার খান জানান, প্রাণভয়ে নারী ও শিশুরা দিগ্বিদিক ছোটাছুটি করছিল। অনেক শরণার্থী তাদের টাকা, প্রয়োজনীয় কাগজপত্র ও ত্রাণসামগ্রী ফেলে জীবন বাঁচাতে পালিয়েছেন। এমনকি গোলযোগের মধ্যে কয়েকজন শিশু নিখোঁজ হওয়ার খবরও পাওয়া গেছে।
পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়ায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ওমারি ক্যাম্পে তাদের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। এর আগে পাকিস্তান কাবুল ও কান্দাহারে বিমান হামলা চালালে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
দীর্ঘ সময় সীমান্ত বন্ধ থাকায় এবং চলমান যুদ্ধের কারণে স্থানীয়দের জীবিকাও হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সমঝোতা না হলে এলাকা ছেড়ে চলে যাওয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই।
আরও পড়ুন
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • চিপসেট সংকট ও খরচ বাড়ায় বাজারে স্মার্টফোনের দাম ঊর্ধ্বমুখী
- • ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা, শক্ত অবস্থানে বৈদেশিক মুদ্রা আয়
- • ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
- • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ‘ইতিবাচক’, গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি
- • দুই দফা কমার পর আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
