চিপসেট সংকট ও খরচ বাড়ায় বাজারে স্মার্টফোনের দাম ঊর্ধ্বমুখী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১২:০৭
বাজেটে করছাড় দেওয়া হলেও দেশের বাজারে স্মার্টফোনের দামে কোনো স্বস্তি আসেনি। বরং বিশ্ববাজারে চিপসেটসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম বৃদ্ধির অজুহাতে বিভিন্ন মডেলের ফোনে ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে উৎপাদক ও সরবরাহকারীরা।
অন্যদিকে সিম কর প্রত্যাহারের ফলে সরকারের ভর্তুকি চাপ কিছুটা কমলেও মোবাইল অপারেটরদের মতে, এটি ডাটা প্যাকেজের দাম কমানোর জন্য যথেষ্ট নয়।
দেশে প্রায় সাড়ে ১১ কোটি মোবাইল গ্রাহক রয়েছে। যোগাযোগ, কেনাকাটা, তথ্যপ্রযুক্তি ও বিনোদনের জন্য মোবাইল ফোন এখন অপরিহার্য হয়ে উঠলেও ডাটা প্যাকেজের দাম নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেক গ্রাহক বলছেন, আগে ৩০ দিনের একটি ইন্টারনেট প্যাকেজ ৩৫০ টাকায় পাওয়া গেলেও এখন তা ৩৯৯ টাকায় কিনতে হচ্ছে।
নতুন বাজেটে টেলিকম খাতে কর কিছুটা কমানো হয়েছে। ৩০০ টাকার সিম কর প্রত্যাহারের ফলে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব কমার সম্ভাবনা রয়েছে। তবে এতে অপারেটরদের ওপর ভর্তুকির চাপ কিছুটা কমেছে বলে জানানো হয়েছে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, দীর্ঘদিন পর টেলিকম খাতে এমন বাজেট পাওয়া গেছে, যা ভবিষ্যৎ বিনিয়োগে সহায়ক হতে পারে।
তবে বেসরকারি অপারেটরদের দাবি, রাজস্ব ভাগাভাগি ও লাইসেন্স ফি মিলিয়ে বছরে প্রায় ৪ হাজার ১০০ কোটি টাকা দিতে হয়। এর মধ্যে উৎসে কর হিসেবে প্রায় ৮০০ কোটি টাকা নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাকি অংশ পায় বিটিআরসি। নতুন সিদ্ধান্তে পুরো রাজস্বই বিটিআরসিতে যাবে, ফলে অপারেটরদের আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসছে না বলে তারা মনে করছেন।
রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, কর সমন্বয় হলেও সরাসরি পণ্যের দামে এর বড় প্রভাব পড়ছে না। এখনো প্রায় ৩৯ শতাংশ কনজ্যুমার ট্যাক্স বহাল রয়েছে।
স্মার্টফোনের দাম কমানোর লক্ষ্যে ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে এবং ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এসব পদক্ষেপের পরও বাজারে দামের ওপর উল্লেখযোগ্য প্রভাব দেখা যাচ্ছে না।
বর্তমানে ৩০ হাজার টাকার মধ্যে থাকা স্মার্টফোনের দাম ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রি হওয়া ফোন এখন ৫৫ থেকে ৬০ হাজার টাকায় পৌঁছেছে। এমনকি এক লাখ টাকার ফোনেও ১৫ হাজার টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে।
উৎপাদকদের মতে, বৈশ্বিকভাবে চিপসেট ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় করছাড়ের সুফল বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমওআইবি) তথ্যমতে, আগে যেখানে একটি ফোন ৩৫ ডলারে পাওয়া যেত, এখন তা ২০ থেকে ৫০ ডলার পর্যন্ত বেড়েছে।
বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় চার কোটি ফিচার ও স্মার্টফোনের চাহিদা রয়েছে, যার মধ্যে ১৭টি প্রতিষ্ঠান স্থানীয়ভাবে উৎপাদন ও সংযোজন কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিফলন /রাশ
আরও পড়ুন
- • লেবানন থেকে সরে যেতে ইসরাইলকে কড়া বার্তা ইসমাইল কানির
- • টাঙ্গাইলে নিখোঁজ শিশু সেঁজুতির মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
- • ‘ব্যাচেলর পয়েন্ট’-এ আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ, থাকছে বিশেষ চমক
- • শ্রীমঙ্গলে দুই দিনে উদ্ধার দুটি অজগর
- • মৌসুমি বায়ুর প্রভাবে আরও বাড়তে পারে বৃষ্টি
- • চিপসেট সংকট ও খরচ বাড়ায় বাজারে স্মার্টফোনের দাম ঊর্ধ্বমুখী
- • ভাঙচুরের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার
- • অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে মেসি-দে পল
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
