তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী বাদশা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২২
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য দলের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এই আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের চেয়ারম্যানের ছেড়ে দেওয়া মর্যাদাপূর্ণ এই আসনে দলের প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশার নাম ঘোষণা করা হয়েছে। উপনির্বাচনে জয়লাভের মাধ্যমে বগুড়ার রাজনৈতিক ধারা অব্যাহত রাখতেই অভিজ্ঞ এই নেতাকে বেছে নিয়েছে দলের হাইকমান্ড।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উভয় আসনেই বিপুল ভোটে জয়লাভ করেন। বিদ্যমান আইন অনুযায়ী, একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচন করতে পারলেও বিজয়ী হওয়ার পর কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে থাকতে পারেন। সেই নিয়ম অনুযায়ী, তারেক রহমান রাজধানী ঢাকার আসনটি (ঢাকা-১৭) নিজের কাছে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
বগুড়া-৬ আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির অন্যতম শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা কাজ করছে। মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা মাঠ পর্যায়ের রাজনীতিতে সক্রিয় থাকায় আসনটি ধরে রাখার বিষয়ে আশাবাদী স্থানীয় বিএনপি নেতৃত্ব। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী খুব শীঘ্রই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
