অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১৩:০২
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যেকোনো মূল্যে অপরাধীদের নির্মূল করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদপুরের অপরাধ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই এলাকা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের যেকোনো মূল্যে নির্মূল করা হবে।”
তিনি আরও বলেন, আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক বেশি গতিতে ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে, যা ইতোমধ্যে দৃশ্যমান।
সালাহউদ্দিন আহমদ ইন্টারপোলের মাধ্যমে নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কথাও জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় পুলিশের কার্যক্রম নিয়ে জনমনে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে বাহিনী আবারও সক্রিয় ও গৌরবময় ভূমিকা পালন করছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সফলতার স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
