সালমানের রান আউট, ‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি’: লিটন
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ১৭:৫২
বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচে একটি রান আউটকে ঘিরে আবারও আলোচনায় এসেছে ক্রিকেটের আইন ও খেলাধুলার চেতনার পুরোনো দ্বন্দ্ব। ঘটনাটির কেন্দ্রে ছিলেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা এবং বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর পুরো ঘটনার সময় আলাদা করে নজর কাড়েন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান লিটন কুমার দাস।
শুক্রবার (১৩ মার্চ) ম্যাচ চলাকালে ওই রান আউটের পর মাঠে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
সালমানকে রান আউট করেন মিরাজ। এরপর দুই দলের কয়েকজন ক্রিকেটারের মধ্যে কথাকাটাকাটিও দেখা যায়।
আউট হয়ে সাজঘরের দিকে ফিরছিলেন সালমান। তখনও তাকে কিছু বলতে দেখা যায়। সেই সময় লিটনকে বেশ উত্তেজিত ভঙ্গিতে তার দিকে এগিয়ে যেতে দেখা যায়। পরে উইকেটে থাকা পাকিস্তানের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন। এই রান আউটকে ঘিরে পরে শুরু হয় আলোচনা ও বিতর্ক।
ম্যাচ শেষে সালমান বলেন, আইনের দৃষ্টিতে এটি আউট হলেও এখানে খেলাধুলার চেতনা অনুসরণ করা হয়নি বলে তার মনে হয়েছে। তার মতে, যেকোনো পরিস্থিতিতেই খেলাধুলার চেতনা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তবে ম্যাচ শেষে একটি ক্রীড়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভিন্ন মত দেন লিটন। তার মতে, এখানে খেলাধুলার চেতনা ভঙ্গের মতো কিছু ঘটেনি।
লিটন বলেন, ‘প্রথমত, এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি। আন্তর্জাতিক ম্যাচ…। যেহেতু আইনে আছে আউট… আমি তো এখানে কোনো অ্যাঙ্গল থেকেই দেখি না স্পোর্টসম্যানশিপ নষ্ট হওয়া বা কোনো কিছু…।’
তিনি আরো বলেন, ‘তবে প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকতে পারে। আমাদের কাছে মনে হয়েছে এটি আউট, তাই আউট।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমানকে লিটনের সঙ্গে তার কথোপকথন নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি জানান, সেই মুহূর্তের কথা এখন আর স্পষ্টভাবে মনে নেই।
সালমান বলেন, “মনে করতে পারছি না লিটনকে কী বলেছিলাম বা সে আমাকে কী বলছিল। নিশ্চিতভাবেই আমরা কেউই ভালো কিছু বলিনি। তবে এটা স্রেফ ‘হিট অব দা মোমেন্ট’ ছিল, আমরা ঠিক আছি এখন।”
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
