২৪ জুন ২০২৬, বুধবার, ০৩:৪১

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

৫৫ বছরে পা দিলেন রাজপাল যাদব

৫৫ বছরে পা দিলেন রাজপাল যাদব

প্রতিফলন বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ২০:১৭

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব পা রাখলেন ৫৫ বছরে। 

সোমবার (১৬ মার্চ) ৫৫তম জন্মদিন উদযাপন করলেন এই অভিনেতা। 

দীর্ঘ প্রায় আড়াই দশকের ক্যারিয়ারে নিজের স্বতন্ত্র অভিনয়ভঙ্গি ও সহজাত হাস্যরস দিয়ে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। অনেকের মতে, কিংবদন্তি কমেডিয়ান জনি লিভার এর পর নিখাদ কমেডির ধারায় অন্যতম জনপ্রিয় মুখ রাজপাল যাদব।

তবে শুধু কমেডি নয়, ভিন্নধর্মী চরিত্রেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেতা। Jungle, Chandni Bar ও Company ছবিতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।

কঠিন ব্যক্তিগত জীবন পার করেই বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন রাজপাল যাদব। খুব অল্প বয়সেই প্রথম স্ত্রীকে হারানোর পর শুরু হয় তার সংগ্রাম। পরে অভিনয় শেখার জন্য ভর্তি হন National School of Drama–এ। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে টেলিভিশন ও চলচ্চিত্রে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি।

২০০০ সালে Jungle ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। পরবর্তীতে Chup Chup Ke, Bhool Bhulaiyaa, Phir Hera Pheri ও Dhol–সহ বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন তিনি।

জন্মদিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেতা। সামনে তার আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন