২৪ জুন ২০২৬, বুধবার, ০১:১৪

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

৬ বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো

৬ বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২৩:৪৫

প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ডান দিক থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমেই তিনি পৌঁছে যান ইতিহাসের শীর্ষে।

বিশ্ব ফুটবলের ইতিহাসে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির আগে কখনও দেখা যায়নি। তার এই কীর্তির সবচেয়ে কাছাকাছি আছেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, যিনি পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন।

২০০৬ বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপ যাত্রা শুরু করেন রোনালদো। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি।

তবে তার বিশ্বকাপ ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় আসর ছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। ওই আসরে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি, যা এখন পর্যন্ত বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক। সে আসরে মোট চারটি গোল করেন পর্তুগিজ অধিনায়ক।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন