ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২৩:০২
বিদেশি বিনিয়োগ আকর্ষণে বসবাস ও ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে ওমান। নতুন নিয়ম অনুযায়ী, দেশটিতে জমি ক্রয় ও বিনিয়োগকারী বিদেশিরা এখন সরাসরি কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা ও বসবাসের অনুমতি পাবেন। এজন্য আর কোনো ওমানি নাগরিকের স্পন্সর প্রয়োজন হবে না।
রয়্যাল ওমান পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে গালফ নিউজ।
নতুন ব্যবস্থায় যেসব বিদেশি ওমানে সম্পত্তি কিনেছেন কিন্তু এখনো নিবন্ধন সম্পন্ন করেননি, তারাও বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের দেওয়া সনদ দেখালেই হবে।
এই সুবিধা সম্পত্তির মালিকদের নিকটাত্মীয়দের জন্যও প্রযোজ্য হবে। পাশাপাশি ওমানে বিনিয়োগকারী কোম্পানিগুলোর প্রতিনিধিরাও স্পন্সর ছাড়াই ভিসা পাওয়ার সুযোগ পাবেন।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব সম্পত্তির নিবন্ধন এখনো সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে বিদেশিদের প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অন্যদিকে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিসা ইস্যুর পর তিন মাসের মধ্যে ওমানে প্রবেশ করতে হবে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ওমান সরকার এই উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন
- • ৫ দিন যাবৎ নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল, 'কুইক রেসপন্স টিম' গঠন
- • দেশের ১৬ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
- • ঢাকাসহ ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা
- • ৬ বিশ্বকাপে গোল করে ইতিহাস গড়লেন রোনালদো
- • ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
- • জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল
- • কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু
- • ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
