২৪ জুন ২০২৬, বুধবার, ০৩:৪৭

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে লিওনেল মেসি

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ের  শীর্ষে লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ২১:২১

ফিফার অফিসিয়াল পাওয়ার র‍্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেওয়ার পর এই স্বীকৃতি পেয়েছেন বিশ্বকাপজয়ী তারকা।

ফিফার তথ্যভিত্তিক পারফরম্যান্স সূচকে খেলোয়াড়দের অবদানকে আক্রমণ, সৃজনশীলতা ও রক্ষণ—এই তিনটি আলাদা বিভাগে মূল্যায়ন করা হয়। সেই সূচকে আক্রমণভাগে ১০-এর মধ্যে ৮.১৩ রেটিং পেয়ে সবার ওপরে অবস্থান করছেন মেসি।

এই তালিকায় নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ইলাইজাহ জাস্ট ৭.৭৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর আইভরি কোস্টের আমাদ দিয়ালো ৭.৪৭ রেটিং নিয়ে আছেন তৃতীয় অবস্থানে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১১তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। একই সঙ্গে এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক।

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা তাকে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে বসিয়েছে। ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে এখন যৌথভাবে শীর্ষে রয়েছেন এই দুই ফুটবলার।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন