২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:২১

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

এটাই রোনালদোর শেষ বিশ্বকাপ!

এটাই রোনালদোর শেষ বিশ্বকাপ!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৬, ০১:৫৬

বিশ্বকাপের নকআউট পর্বে স্পেনের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিজের অবসরের এই ঘোষণা দেন তিনি। হাসিমুখেই সিআরসেভেন বলেন, ‘শেষ বিশ্বকাপ কি না? (হাসি)... প্রশ্নটা বেশ দারুণ, আমার পছন্দ হয়েছে।

আসলে দিনশেষে মানুষের ভালোবাসাই থেকে যায়। যে মানুষগুলো আমাদের পছন্দ করেন, যাদের আমরা দারুণ কিছু মুহূর্ত উপহার দিতে পারি, তারাই আসল। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। এখন মূল লক্ষ্য হলো এই মুহূর্তগুলো উপভোগ করা।’ বিশ্বকাপ ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেও, পর্তুগাল জাতীয় দল থেকে এখনই পুরোপুরি অবসর নিচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের ওপর কিছুটা ক্ষোভ প্রকাশ করে রোনালদো বলেন, ‘আমি মাঠে খেলি বা না খেলি, জাতীয় দলে আমার ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ থাকবে। আমি কখন আন্তর্জাতিক ফুটবল শেষ করব, সেই সিদ্ধান্ত আমি নিজেই নেব; অন্য কেউ তা ঠিক করে দিতে পারবে না। দেখা যাক কী হয়, তবে এই মুহূর্তে আমি বিষয়টি নিয়ে বাড়তি মনোযোগ কাড়তে চাইছি না।’

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল স্পেনের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। এই ম্যাচে জয় পেয়ে পর্তুগাল যদি সামনে এগিয়ে যায়, তবে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের একমাত্র অধরা ট্রফিটি উঁচিয়ে ধরার সুযোগ শেষবারের মতো টিকে থাকবে রোনালদোর সামনে।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন