২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৫

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ

বৈশ্বিক নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর জাতিসংঘ পুলিশ চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৬, ১১:০৭

ক্রমবর্ধমান বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (৮ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (আনকপস-২০২৬)-এ বক্তব্য দেওয়ার সময় এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনের নিরাপত্তা চ্যালেঞ্জগুলো প্রচলিত সক্ষমতা দিয়ে মোকাবিলা করা সম্ভব নয়। আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিস্তার ও জটিলতা মোকাবিলায় উচ্চ দক্ষতাসম্পন্ন জনবল, বিশেষায়িত সক্ষমতা এবং উদ্ভাবনী পদ্ধতির উন্নয়ন ও প্রয়োগে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের কথা তুলে ধরে বলেন, ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ ইউনিটগুলোকে আরও দক্ষ ও প্রস্তুত করে তুলতে বাংলাদেশ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

আনকপস-২০২৬ সম্মেলনে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, দক্ষতা ও উত্তম অনুশীলন বিনিময় আরও জোরদারের লক্ষ্যে একটি ‘জাতিসংঘ পুলিশ নলেজ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক’ গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনকে নতুন ধরনের বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিবছর ‘এনভায়রনমেন্ট পুলিশিং কনফারেন্স’ আয়োজনের প্রস্তাবও দেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ পুলিশকে আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তিসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

আরও পড়ুন