বেলজিয়ামের নতুন কোচ মার্ক ভ্যান বোমেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০০:৩০
ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর কোচ রুডি গার্সিয়ার সঙ্গে চুক্তি শেষ করেছিল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। সেই শূন্যস্থান পূরণে ডাচ ফুটবলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ কোচ মার্ক ভ্যান বোমেলকে রেড ডেভিলসদের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
৪৯ বছর বয়সী এই ডাচ কোচ ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বেলজিয়ামের দায়িত্বে থাকবেন এবং আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বেলজিয়াম জাতীয় দলের ডাগআউটের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত ভ্যান বোমেল। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, ‘বেলজিয়াম জাতীয় দলের প্রধান কোচ হতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমার ওপর আস্থা রাখার জন্য বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। বেলজিয়ামে অনেক অসাধারণ খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অপার।’
বিএএফএ-এর স্পোর্টিং ডিরেক্টর ভিনসেন্ট মানার্ট জানান, খেলোয়াড় ও কোচ হিসেবে ভ্যান বোমেলের আন্তর্জাতিক ফুটবল অভিজ্ঞতা বেলজিয়ামের এই তরুণ ও প্রতিভাবান স্কোয়াডকে নিজেদের সেরাটা মেলে ধরতে সাহায্য করবে।
কোচ হিসেবে ভ্যান বোমেলের সাম্প্রতিক রেকর্ড বেশ সমৃদ্ধ। পিএসভি আইন্দহোভেন এবং ভিএফএল উলফসবার্গে দায়িত্ব পালনের পর তিনি বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের হেড কোচ হিসেবে যোগ দেন। সেখানে দুই বছরের সফল ক্যারিয়ারে তিনি ক্লাবটিকে ৬৬ বছর পর বেলজিয়ান প্রো লিগের শিরোপাসহ বেলজিয়ান কাপ ও বেলজিয়ান সুপার কাপের ট্রেবল ট্রফি উপহার দেন।
খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন শীর্ষ পর্যায়ের তারকা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও পিএসভির হয়ে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার ডাচ জাতীয় দলের হয়ে ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেন।
ভ্যান বোমেলের সঙ্গে বেলজিয়ামের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন তিন অভিজ্ঞ সহকারী কোচ- নেদারল্যান্ডস ও চেলসির সাবেক উইঙ্গার বউদেউইন জেনডেন, সাবেক বেলজিয়ান তারকা মার্টেন মার্টেনস এবং রাইনিয়ার রবেনমন্ড।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
