দর্শকশূন্য বিপিএলে থাকছে না ডিআরএস-ও
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২, ১০:১১
বর্তমানে ডিআরএস ছাড়া ফ্র্যাঞ্জাইজি লিগ আয়োজনের কথা চিন্তাই করা যায় না। সেখানে বিপিএলে থাকছে না এই প্রযুক্তিগত সুবিধা। বাংলাসেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ডিআরএস সরবরাহকারী প্রতিষ্ঠান হকআই টেকনিশিয়ান নিয়োগ দিতে না পারাতেই এই সীমাবদ্ধতা।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় ভারতে ভ্রমণ সীমিত করা হয়েছে। তাই প্রতিবেশী দেশ থেকেও ডিআরএস অপারেটর নিয়োগ দিতে পারছে না হকআই। এ ছাড়া বিভিন্ন দেশের আন্তর্জাতিক খেলা থাকায় অপারেটরদের একটা বড় অংশ ব্যস্ত হয়ে পড়েছে।
সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'সবদিক থেকে চেষ্টা করা হয়েছে। রিমোটলি কাজ করতে অপারেট করা যায় কিনা, সেটাও দেখা হচ্ছে। সমস্যা হয়ে গেছে, হকআই টেকনিশিয়ান সরবরাহ করতে পারছে না। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কেউ ট্রাভেল করতে রাজি হচ্ছে না।'
এছাড়া গ্যালারী রাখা হবে দর্শকশূন্য। জনসমাগম না করার সরকারি সিদ্ধান্ত থাকায় জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে গোটা স্টেডিয়ামকে।। তবে টুর্নামেন্ট চলাকালীন সময়ে করোনা পরিস্থিতির উন্নতি হলে দর্শকের বিষয়টি আবারও বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন বিসিবি সিইও।
তিনি বলেন, 'যেহেতু কভিড পরিস্থিতি খারাপের দিকে। এই পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত জনসমাগম না করার। সে কারণে দর্শক ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বায়োসিকিউর বাবলে। পরিস্থিতি ভালো হলে আবার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে।'
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
