নেইমারকে ছাড়াই দল ঘোষণা করল ব্রাজিল
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২, ১২:২৯
যদিও নেইমারের না থাকার ব্যাখ্যায় ইনজুরিকে সামনে এনেছেন ব্রাজিল কোচ তিতে। গত নভেম্বরে পিএসজির হয়ে এক ম্যাচে চোট পেয়ে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। এই মাসেই ক্লাবটির হয়ে মাঠে ফেরার কথা রয়েছে নাম্বার টেনের।
নেইমার না থাকলেও আছেন কদিন আগে অ্যাস্টন ভিলায় পাড়ি জমানো ফিলিপ কৌতিনহো। ফিরেছেন দানি আলভেজও। গত সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন এই বার্সা রাইটব্যাক।
আগামী ২৭ জানুয়ারি ব্রাজিলকে আথিত্য দেবে ইকুয়েডর। এরপর ফেব্রুয়ারির প্রথম দিনে ঘরের মাঠে প্যারাগুয়ের মুখোমুখি হবে লাতিন আমেরিকার এই পরাশক্তি। বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১১ জয় নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। তাদের সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে আর্জেন্টিনা। উভয় দলই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন
ডিফেন্ডার: দানি আলভেস, এমারসন, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকিনিওস, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনিও, ব্রুনো গিমারেস, গারসন, ফ্রেড, কৌতিনিও, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: রাফিনিয়া, অ্যান্থনি, রদ্রিগো, এভারটন রিবেইরো, গ্যাব্রিয়েল জেসুস, ভিনিসিয়াস জুনিয়র, মাতিয়াস কুনিয়া, গ্যাবিগোল।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
