জয় দিয়ে যুব বিশ্বকাপে যাত্রা শুরু অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২, ০৪:৫৬
উদ্বোধনী ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। কিন্তু অজি যুবাদের বোলিং তোপে ৪০.১ ওভারে মাত্র ১৬৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবিয়রা। ক্যারিবিয়দের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক আকিম অগাস্ট। ৬৭ বলে ৮ চারের সাহায্যে তিনি এ রান করেন। উইকেটরক্ষক ব্যাটার রিভালদো ক্লার্কের ব্যাট থেকে আসে ৪২ বলে ৩৭ রান।
অজিদের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন অধিনায়ক কুপার কনোলি, টম হুইটনি ও দুই হাতে বল করতে পারা স্পিনার নিভেথন রাধাকৃষ্ণ।
১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। তবে ওপেনার টিগ উইলির অপরাজিত ৮৬ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটের সহজ জয় পায় তারা। নিভেথন রাধাকৃষ্ণ ব্যাট হাতেও করেন ৩১ রান।
দিনের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৪৫.২ ওভারে ২১৮ রানে অলআউট হয়। উইকেটরক্ষক ব্যাটার সাকুনা নিদর্শন লিয়ানাগে খেলেন ৮৫ বলে ৮৫ রানের ইনিংস। রাভিন ডি সিলভা করেন ৩০ রান। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শন ফিশার-কেওফ। এছাড়া ওলিভার ডেভিডসন ও জ্যাক জার্ভিসের শিকার দুইটি করে উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৮ রানে অলআউট হয় স্কটিশরা। ফলে ৪০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। জ্যাক জার্ভিস ব্যাট হাতে করেন ৫৫ রান। বিশ্বকাপের প্রথম ফাইফার নেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েলেলাগে। তার বোলিং বিশ্লেষণ ৯-০-২৭-৫।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
