২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৮

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

সহসাই মাঠে ফেরা হচ্ছে না লিওনেল মেসির

সহসাই মাঠে ফেরা হচ্ছে না লিওনেল মেসির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২, ০৭:১০

আরও পড়ুন: ভিসা বাতিলের পর আবার আটক জোকোভিচ

শনিবার (১৫ জানুয়ারি) ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় ব্রেস্তের বিপক্ষে খেলবে পিএসজি। ম্যাচটিতে মেসির না খেলার কথা শুক্রবারই নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি। মেসিকে না খেলানোর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে পিএসজি জানায়, ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন মেসি। আগামী সপ্তাহে দলে ফিরতে পারেন সাতবারের বর্ষসেরা এই ফুটবলার।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বের সামনের দুই ম্যাচেও তাকে দলে রাখেননি জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে। ভবিষ্যতের কথা ভেবেই আপাতত তাকে বিশ্রামে রাখতে চাইছে থিঙ্ক ট্যাঙ্ক।

৩৪ বছরের মেসির ওপর ওয়ার্কলোড কমাতেই এখন বিশ্রামের ভাবনা জাতীয় দলের কোচের। এ বছরই কাতারে বিশ্বকাপ আছে। মেসি ২৮ বছর বাদে দেশকে কোপা আমেরিকা ট্রফি এনে দিয়েছেন। এবার তাকে ঘিরেই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা শুরু হয়েছে আর্জেন্টিনা শিবিরের।

এদিকে মাঠে ফিরতে তর সইছে না সাতবারের ব্যালনজয়ী এ তারকার। নিজের ইনস্টাগ্রামে বৃহস্পতিবার স্ত্রীর সঙ্গে একটি ছবি দিয়ে মেসি লেখেন, শিগগিরই মাঠে ফিরবেন তিনি।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি করোনাভাইরাস পজিটিভ হন মেসি। চার দিন পরই তার নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম দেয় পিএসজি। যার ফলে গত রোববার লিওঁর বিপক্ষে সবশেষ ম্যাচেও তাকে খেলায়নি তারা।

২০ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৩৬।

আরও পড়ুন