২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:০৭

শিরোনাম
প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল

কৌতিনহো জাদুতে কপাল পুড়ল ইউনাইটেডের

কৌতিনহো জাদুতে কপাল পুড়ল ইউনাইটেডের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২, ০৩:৩১

শনিবার (১৫ জানুয়ারি) রাতে ভিলা পার্কে ব্রুনো ফার্নান্দেসের গোলে প্রথমেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ডি বক্সের অনেক বাইরে থেকে তার নেওয়া শটে ছিল না তেমন গতি। তাও অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জড়ায় জালে।

এমিল্যানো মার্টিনেজের হাত ফসকে যাওয়া গোল নিয়েই প্রথমার্ধ শেষ করে ম্যান ইউ। এই অর্ধের ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেস। ফ্রেদের পাস ধরে ডান পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন তিনি।

এর এক মিনিট পরেই কৌতিনহোকে অভিষেক করান কোচ স্টিভেন জেরার্ড। আর ব্রাজিলিয়ান এই তারকা নেমেই খেলার চেহারা পাল্টে দেন। অ্যাস্টন ভিলার হয়ে নিজের প্রথম এসিস্টের জন্য সময় খরচ করেন মাত্র ৯ মিনিট।

কৌতিনহোর এসিস্টে সমর্থকদের আনন্দে ভাসান জ্যাকোব রামসে। ইউনাইটেডের সঙ্গে ব্যবধান কমায় ভিলা। তবে এই ম্যাচের চিত্রনাট্য তো এখানেই শেষ হয়নি। ২-০ গোলে পিছিয়ে থাকা স্বাগতিকরা ম্যাচে সমতা আনে শেষ বাঁশি বাজার মাত্র ৮ মিনিট আগে। ক্লাবটির হয়ে গোলের খাতা খোলেন বার্সেলোনায় ফর্মহীনতায় ভোগা সেই কৌতিনহো-ই। 

সমতায় ফেরা গোলে অবদান রাখেন প্রথম গোল করা রামসে। ইংলিশ মিডফিল্ডারের পাস দূরের পোস্টে পেয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ফলে ৭৭ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকেও পূর্ণ তিন পয়েন্ট কপালে জোটেনি রেড ডেভিলদের। 

এই ড্রতে পয়েন্ট টেবিলে উন্নতি হয়নি রালফ রাংনিকের দলের। ২০ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে আগের মতো সপ্তম স্থানেই আছে ইউনাইটেড। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অ্যাস্টন ভিলা। ম্যানচেস্টার সিটি ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে।

আরও পড়ুন