২৯ জুলাই ২০২৬, বুধবার, ০০:০৫

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তান-আফগানিস্তান

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৯

ফখর জামানের ব্যাটে ঝড়, আবরার আহমেদের লেগ স্পিনের জাদুতে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান।

প্রথমে ব্যাট করে পাকিস্তান তোলে ৫ উইকেটে ১৭১ রান। ফখর জামান ৪৪ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন। জবাবে আবরার আহমেদের স্পিনে ধসে পড়ে আমিরাত। তিনি ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪ উইকেট। আমিরাত থামে ১৪০ রানে।

চার ম্যাচে তিন জয় নিয়ে পাকিস্তান ও দুটি জয় নিয়ে আফগানিস্তান ফাইনালে উঠেছে। কোনো ম্যাচে জিততে না পারায় বাদ পড়েছে আমিরাত। আগামী রবিবার (৭ সেপ্টেম্বর) শারজাহতে অনুষ্ঠিত হবে পাকিস্তান-আফগানিস্তান ফাইনাল।

আরও পড়ুন