সুপার ফোরে ফারহানের ফিফটি, চ্যালেঞ্জিং স্কোর করেছে পাকিস্তান
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:২৪
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন তরুণ শাহিবজাদা ফারহান।
দুই ওপেনার ফারহান ও ফখর জামানের ব্যাটে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান, যদিও ফখর জামান ৯ বল খেলেই ১৫ রান করে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। ফিল্ডারের ক্যাচ নিয়ে বিতর্ক থাকলেও থার্ড আম্পায়ার বেনিফিট অব ডাউট দেয়।
রান খরায় ভুগতে থাকা সায়িম আইয়ুব ১৭ বলে ২১ রান করেন, তবে চারে নেমে হোসাইন তালাত ব্যর্থ হন, ১১ বলে মাত্র ১০ রান করে আউট হন।
শেষ দিকে সালমান আলি আগা ও ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তান চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। সালমান ১৩ বলে অপরাজিত ১৭ এবং ফাহিম ৮ বলে অপরাজিত ২০ রান করেন। এই শক্তিশালী ফিনিশিংয়ে পাকিস্তানের সংগ্রহ প্রতিপক্ষ ভারতীয় দলের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
