সুপার ফোরে রোমাঞ্চকর জয় পাকিস্তানের
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ২২:১৩
আবু ধাবিতে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচে ব্যাট-বলে জ্বলে উঠেছেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ।
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেটে তোলে মাত্র ১৩৩ রান। ইনিংসের শুরুতেই শাহীন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে চাপে পড়ে লঙ্কানরা। শূন্য রানে ফেরেন কুশাল মেন্ডিস, আর ছোট ইনিংসে বিদায় নেন পাথুম নিসাঙ্কা (৮) ও কুশাল পেরেরা (১৫)। তবে এক প্রান্ত আগলে রেখে কামিন্দু মেন্ডিস ৪৪ বলে ৫০ রানের দারুণ ইনিংস খেলেন। শেষদিকে চামিকা করুনারত্নে অপরাজিত ১৭ রান যোগ করলে তিন অঙ্ক পেরোয় লঙ্কানরা।
পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৩ উইকেট, হুসেইন তালাত ২ উইকেট ও হারিস রউফ ২ উইকেট নেন। সবচেয়ে সাশ্রয়ী ছিলেন স্পিনার আব্রার আহমেদ—৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট।
টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা ভালো হলেও দ্রুতই ধাক্কা খায় দলটি। সাহিবজাদা ফারহান ২৪ রান করলেও ফখর জামান (১৭), সাইম আইয়ুব (২), সালমান আগা (৫) ও মোহাম্মদ হারিস (১৩) দ্রুত বিদায় নিলে ৫৭ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। তখন ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় শ্রীলঙ্কার হাতে।
তবে পরিস্থিতি সামাল দেন অলরাউন্ডার হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। তালাত খেলেন অপরাজিত ৩২ রানের শান্ত ইনিংস, আর নওয়াজ ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। তাদের জুটিতেই ১৮তম ওভারেই ১৩৮ রান পূর্ণ করে ৫ উইকেট হাতে রেখে জয়ের হাসি হাসে পাকিস্তান।
শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ২৪ রানে ২ উইকেট ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৭ রানে ২ উইকেট নিলেও পাকিস্তানের জয়ের পথে বাধা হতে পারেননি।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
