এনসিএলে এনামুল-মৃত্যুঞ্জয়ের নৈপুণ্যে খুলনার প্রথম জয়
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫১
টানা এক পরিত্যক্ত ম্যাচ ও একটি হারের পর অবশেষে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে খুলনা বিভাগ। আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোর বিপক্ষে এনামুল হকের দুর্দান্ত ব্যাটিং ও মৃত্যুঞ্জয় চৌধুরীর আগুন ঝরানো বোলিংয়ে ২২ রানের জয় তুলে নেয় দলটি।
সিলেটে অনুষ্ঠিত ম্যাচে খুলনা প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে তোলে ১৭১ রান। ইনিংসের ভিত্তি গড়ে দেন ইমরানুজ্জামান ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে আসে ৭১ রান। ইমরান ৩৬ রান করে ফিরে যান, আর সৌম্য করেন ৩৩ বলে ৪৫ রান। এরপর এনামুল হক ২৬ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলেন, সঙ্গে আফিফ হোসেনও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ঢাকা মেট্রোর হয়ে আবু হায়দার ২টি এবং মারুফ মৃধা, আরিফ আহমেদ ও রাকিবুল হাসান ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মেট্রো ভালো শুরু করলেও মাঝপথেই ছন্দ হারায়। মোহাম্মদ নাইম (৩৩) ও আনিসুল ইসলাম ইমন (২৮) ভালো খেললেও পরের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। শেষদিকে শেখ পারভেজ জীবনের ৩২ রানের ইনিংসও ম্যাচ বাঁচাতে পারেনি।
মৃত্যুঞ্জয় চৌধুরী ৩.১ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা বোলার। মেহেদী হাসান মিরাজ, জায়েদ ও রবিউল হক একটি করে উইকেট নেন।
এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে খুলনা উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান পয়েন্টে রয়েছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। ঢাকা মেট্রো ২ পয়েন্ট নিয়ে নেমে গেছে ছয় নম্বরে।
আরও পড়ুন
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • স্নিগ্ধা পুর্বপরিকল্পিত ব্ল্যাকমেইল করেছে, দাবি আশিয়ান গ্রুপের
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
