২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৮

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

সিরিজ জয় নিশ্চিতের জন্য লড়ছে টাইগাররা

সিরিজ জয়  নিশ্চিতের জন্য লড়ছে টাইগাররা

প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫, ১৭:২৯

শারজায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে উইকেটের দেখা না পেলেও অষ্টম ওভারে ব্রেকথ্রু এনে দেন লেগস্পিনার রিশাদ হোসেন।

এই ওভারের তৃতীয় ও চতুর্থ বলে তাকে টানা দুইটি বিশাল ছক্কা হাঁকান আফগান ওপেনার সেদিকউল্লাহ আতাল। কিন্তু আক্রমণ চালিয়ে যাওয়ার চেষ্টায় পঞ্চম বলেই তিনি পারভেজ ইমনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ১৯ বলে ২৩ রানে থামে তার ইনিংস।

এর মাধ্যমে ৫৫ রানে ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। 

বাংলাদেশের বোলাররা বিশেষ করে শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেট তুলে নিতে পারেননি। প্রথম ৬ ওভারে আফগানরা তোলে ৩৫ রান, উইকেট না হারিয়েই। মোস্তাফিজুর রহমানের করা পাওয়ার প্লের শেষ ওভারে আসে ১৩ রান।

প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জয় পেয়ে ইতোমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে আছে জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। আজকের ম্যাচ জিতলেই সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

আরও পড়ুন