২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:২৬

শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট

বিসিবি নির্বাচন পেছাতে প্রধান উপদেষ্টার কাছে সংগঠকদের স্মারকলিপি

বিসিবি নির্বাচন পেছাতে প্রধান উপদেষ্টার কাছে সংগঠকদের স্মারকলিপি

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ১২:০৪

বিসিবি নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। ভোটগ্রহণের ঠিক আগের রাতে নির্বাচন পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস।

রোববার (৫ অক্টোবর) রাতে এই স্মারকলিপি পাঠানো হয়। এর আগে শনিবার সংগঠনটি এক সংবাদ সম্মেলনে একই দাবি তুলেছিল। স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি জানানো হয়। প্রথমত, বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের জন্য নতুন তফসিল ঘোষণা ও কাউন্সিলরশিপ বিতর্ক এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। দ্বিতীয়ত, দায়িত্ব একটি এডহক কমিটির হাতে তুলে দেওয়া এবং তৃতীয়ত, নতুন নির্বাচন কমিশনের অধীনে নতুন সময় নির্ধারণ করে ভোট গ্রহণ।

ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারসের অভিযোগ, কাউন্সিলরশিপ নির্ধারণের ক্ষেত্রে ক্রীড়া মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা হস্তক্ষেপ করেছেন, যার ফলে পুরো নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে পড়েছে। তাদের দাবি, শুরুতে ১৫টি ক্লাবকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হলেও, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ঘনিষ্ঠ মহলের চাপে শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করে নির্বাচন কমিশন।

স্মারকলিপির মাধ্যমে তারা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন, যাতে নির্বাচন সংশ্লিষ্ট বিতর্কের একটি সমাধান হয় এবং দেশের ক্রিকেটে স্থিতিশীলতা ফিরে আসে।

আরও পড়ুন