২৯ জুলাই ২০২৬, বুধবার, ০১:১৪

শিরোনাম
জ্বালানি ও বিনিয়োগে সম্পর্ক গভীর করতে দুই প্রধানমন্ত্রীর আলোচনা ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত বুলবুল

প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ১৬:০২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি সভাপতি পদে মনোনয়ন দেন এবং প্রতিদ্বন্দ্বী না থাকায় জয়ী ঘোষণা করা হয়।

এদিন বিসিবির তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুই পরিচালক মনোনীত হন।

ক্যাটাগরি-১ (জেলা/বিভাগ): আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলি খান, সাখাওয়াত হোসেন, রাহাত শামস, মোখলেসুর রহমান ও হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ (ক্লাব): ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, ফারুক আহমেদ, মেহরাব আলম, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (বিশেষ কোটা): খালেদ মাসুদ পাইলট।

এনএসসি মনোনীত: এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

বিসিবির নবনির্বাচিত সভাপতি বুলবুল দেশীয় ক্রিকেট উন্নয়নে পেশাদার নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আরও পড়ুন