রমজানে ঢাকা কলেজে ছাত্রদলের টুপি-তসবিহ বিতরণ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১১
পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাসিক শিক্ষার্থীদের মাঝে টুপি ও তসবিহ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর ঢাকা কলেজ শাখা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ কর্মসূচি পালন করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান খন্দকারের নেতৃত্বে কলেজের আটটি হলের প্রতিটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়।
জিয়াউর রহমান খন্দকার বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের যেন কোনো দূরত্ব না থাকে এবং সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে একসঙ্গে কাজ করতে পারে—এই লক্ষ্যেই আবাসিক শিক্ষার্থীদের জন্য টুপি ও তসবিহ উপহারের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান ধর্মীয় মূল্যবোধ ও আত্মশুদ্ধির মাস। মুসলমান হিসেবে সবার উচিত ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলা। এ মাসকে কেন্দ্র করে ধর্মীয় সংস্কৃতি, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
