১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৫৬

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা

‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২২:৪৫

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বাংলা ও ইংরেজির মিশ্র ব্যবহারের কারণে আলোচনায় আসা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান এবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, দেশের সড়ক পরিস্থিতি বোঝাতে তিনি সচেতনভাবেই ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন।

বৃহস্পতিবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেবা আমিন খান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের সড়কের বাস্তব চিত্র তুলে ধরতেই তিনি ওই শব্দ ব্যবহার করেছেন। তার মতে, ইংরেজিতে প্রচলিত কিছু শব্দ ব্যবহার করলে সাধারণ মানুষ বিষয়টি সহজে বুঝতে নাও পারতেন। তাই তিনি বাংলা শব্দ ‘কাঁচা রাস্তা’ ব্যবহার করেছেন।

তিনি আরও জানান, রংপুর-৬ আসনের এক সংসদ সদস্য এর আগে ওই এলাকার সড়ক পরিস্থিতি নিয়ে ‘কাঁচা রাস্তা’ প্রসঙ্গ তুলেছিলেন। সেই বক্তব্যের সূত্র ধরেই তিনি সংসদে বিষয়টি উল্লেখ করেন এবং সংশ্লিষ্ট এলাকার উন্নয়নকাজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর আগে জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জেবা আমিন খান দেশের বিভিন্ন এলাকার সড়ক অবকাঠামোর দুরবস্থার কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বড় বড় প্রকল্প বাস্তবায়িত হলেও সাধারণ মানুষের প্রয়োজনীয় অনেক অবকাঠামোগত উন্নয়ন এখনো সম্পন্ন হয়নি বলে তিনি মন্তব্য করেন।

তার বক্তব্যে বাংলা ও ইংরেজি মিলিয়ে কথা বলার ধরন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ বিষয়টিকে হাস্যরসের চোখে দেখেছেন, আবার কেউ সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থানে আরও পরিমিত ও শুদ্ধ ভাষা ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

তবে জেবা আমিন খানের দাবি, তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল দেশের সড়ক অবকাঠামোর বাস্তব চিত্র তুলে ধরা এবং উন্নয়ন কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো।

আরও পড়ুন