১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২০:০৩

শিরোনাম
গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৮:৪৯

আগামী আড়াই বছরে জাপানে পাঁচ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি)। এ লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর টেকনিক্যাল মোড়ে বিকেটিটিসির হলরুমে আয়োজিত ‘জব অ্যান্ড এডুকেশন ফেয়ার’-এ এ তথ্য জানানো হয়। জাপান ও দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা, চাকরি ও স্থায়ী বসবাসের সুযোগ সম্পর্কে তরুণদের অবহিত করতে মেলার আয়োজন করে টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি।

মেলায় অংশগ্রহণকারীদের জাপান ও কোরিয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং কর্মসংস্থান নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়। পাশাপাশি আগ্রহীদের জন্য স্পট অ্যাডমিশন ও ভিসা সহায়তার ব্যবস্থাও রাখা হয়।

বিকেটিটিসির অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান বলেন, ২০২৮ সালের মধ্যে পাঁচ লাখ কর্মী জাপানে পাঠানোর লক্ষ্য রয়েছে। তিনি জানান, জাপানে যেতে সরকার নির্ধারিত ব্যয় মাত্র ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। তবে কর্মীদের দক্ষতার পাশাপাশি জাপানি ভাষায় পারদর্শী হতে হবে।

টিএমএসএসের আইসিটি অ্যান্ড ইনভায়রনমেন্ট সেক্টরের পরিচালক ড. নিগার সুলতানা বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে জাপানি ও কোরিয়ান ভাষা এবং সংস্কৃতি শিক্ষা দেওয়া হচ্ছে। বর্তমানে ঢাকা, রংপুর, বগুড়া ও মাদারীপুরে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব শহিদুল ইসলাম চৌধুরী প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন জাপানে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জয়নাল আবেদীন।

বক্তারা জানান, জাপানের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ) কর্মসূচির আওতায় কেয়ারগিভিং, ড্রাইভিং ও সিভিল কনস্ট্রাকশন খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে। দেশের যুবসমাজকে বৈশ্বিক শ্রমবাজারের সঙ্গে যুক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা প্র‍য়োজন। 

আরও পড়ুন