অ্যামেচার ফুটবলের উন্নয়নে ফিফার বিশেষ উদ্যোগ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:১০
বিশ্বজুড়ে ফুটবলের জনপ্রিয়তা ও প্রসারে এবার অ্যামেচার (অপেশাদার) ফুটবলের দিকে নজর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
তৃণমূল পর্যায়ে ফুটবলকে আরও উৎসাহিত ও সুসংহত করতে ফিফার অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সম্প্রতি দুই দিনব্যাপী একটি বিশেষ কর্মসূচি সম্পন্ন করেছে।
ফিফার দক্ষিণ এশিয়ার টেকনিক্যাল অফিসার চকি নিমা এই কর্মসূচিতে অংশ নিতে ঢাকা সফর করেন। উদ্যোগটি সম্পর্কে তিনি জানান, ফিফা বর্তমানে তাদের সদস্য দেশগুলোকে অ্যামেচার ফুটবলের কাঠামো ও পরিকল্পনা সম্পর্কে প্রাথমিক ধারণা দিচ্ছে। সদস্য দেশগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হবে। পরবর্তী পর্যায়ে আগ্রহী দেশগুলো অ্যামেচার ফুটবলের বিকাশে ফিফার কাছ থেকে সরাসরি আর্থিক ও কারিগরি সহায়তা লাভ করবে।
বাংলাদেশে কর্পোরেট, পেশাজীবী, শিক্ষার্থী ও মিডিয়া কাপসহ বিভিন্ন পর্যায়ে অপেশাদার ফুটবলের ব্যাপক প্রচলন রয়েছে। বাফুফে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিনে তাদের অধিভুক্ত সংস্থাগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়। দ্বিতীয় দিনে স্কুল ফুটবলের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন
- • হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- • উত্তাল ঢেউ কিংবা অভাব কোনো কিছুই থামাতে পারেনি তাসলিমার বৈঠা হাতে সংগ্রামী জীবন
- • বস্ত্র ও পাট অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
- • ইরান সফরে একাধিক বৈঠকে অংশ নেবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
- • প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব
- • বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু চীনের, মহাবিপদে ভারত
- • মুন্সীগঞ্জ সফরে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন স্থানীয় সরকার মন্ত্রী
- • আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
