২৮ জুন ২০২৬, রবিবার, ২০:১৩

শিরোনাম
পাঁচ দিনের সফরে চেকিয়া-স্লোভাকিয়ায় সেনাপ্রধান আগস্টের শেষেই জাতীয় গ্রেডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশ রোগীর বহন করে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার সিলেটের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় গেলেন সেনাপ্রধান

দীর্ঘদিনের শাসনের বন্ধন ভেঙে এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

দীর্ঘদিনের শাসনের বন্ধন ভেঙে এবার একুশ মুক্ত : মির্জা ফখরুল

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০১

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন এক ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে একুশের দিবস ছিল সীমাবদ্ধ। এবার সেই একুশ মুক্ত, তাই এবারের অনুভূতি ভিন্নরকম।

শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম। আমরা আশা করি, আগামী দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের অধীনে সত্যিকার অর্থে ইনসাফের ওপর ভিত্তি করে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে।

তিনি আরও বলেন, একুশের মূল চেতনা ছিল সত্যিকার অর্থে বাংলাদেশে একটি ন্যায়সংগত ও বৈষম্যহীন সমাজ গঠন করা। আমরা সেই চেতনার ভিত্তিতে এগিয়ে যাব। নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে আমরা নিঃসন্দেহে জনগণের কল্যাণে কাজ করতে সক্ষম হবো। মাতৃভাষাকে আরও সমৃদ্ধ করা এবং সংস্কৃতিকে সমৃদ্ধ করা আমাদের লক্ষ্য।

আরও পড়ুন