জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ ২ জেলে, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২১
বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে জলদস্যুর গুলিতে মনু মিয়া (৫৬) ও আব্দুল জব্বার (৪২) নামের দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় জলদস্যুর হামলায় আরো চার জেলে গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সাগরের কক্সবাজার সৈকতের ৩ নটিক্যাল মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবুল কাসেম (২৭), ফরিদুল আলম (৩৫), নেজাম উদ্দিন (৩৩), মিজানুর রহমান (২৬)। গুলিবিদ্ধ ও আহতরা আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামের বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি জসিম উদ্দিন, আবুল কাশেম ও হেফাজ উদ্দিনের মালিকানাধীন ৪ ফিশিং ট্রলারে ৩৬ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকার করতে যায়। পরে মঙ্গলবার রাতে মাছ শিকার করে ফেরার পথে একটি ট্রলার এসে কোনো কিছু বোঝার আগেই দূর থেকে জেলেদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ফিশিং বুটে থাকা জেলে মনু মিয়ার পিঠে ও আব্দুল জব্বারের পেটে গুলিবিদ্ধ হয়।
ফিশিং ট্রলার মালিক আবুল কাশেম জানান, সাগরে ইলিশ মাছ শিকার করে ফেরার পথে জলদস্যুরা গুলি চালিয়ে হামলায় চালায়। এসময় দুই জেলে গুলিবিদ্ধ এবং ৪ জেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে জলদস্যুরা ট্রলারে থাকা মাছ, জাল, ইঞ্জিন সহ নানা সরঞ্জাম নিয়ে যায়। এতে ৪টি ট্রলার ৩০ লাখ টাকার বেশি ক্ষতির শিকার হয়েছে।
অপর ফিশিং ট্রলার মালিক নিজাম উদ্দিন জানান, গুলিবিদ্ধ দুই জেলেসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে বার আউলিয়া ঘাট নৌ পুলিশের ইনচার্জ কায়ছার হামিদ বলেন, এ ঘটনা আমাদের কেউ কিছু জানায়নি। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
