দুই সন্তানকে নিয়ে আবেগঘন মুহূর্তে পরীমনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:১৪
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ের চেয়ে এখন মাতৃত্বকালীন দায়িত্ব পালনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। কাজের ব্যস্ততার মাঝেও তার পুরো পৃথিবী জুড়ে রয়েছে দুই সন্তান— পুণ্য ও প্রিয়ম। প্রায়ই সামাজিক মাধ্যমে সন্তানদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্ত শেয়ার করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।
আজ শুক্রবার দুপুরে ফেসবুকে সন্তানদের সাথে একটি চমৎকার মুহূর্ত ভক্তদের জন্য শেয়ার করেছেন পরীমনি। ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে দুই পাশে দুই সন্তানকে আগলে রেখে হাসিমুখে বসে আছেন তিনি। কালো হিজাব ও চশমায় পরীমনিকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল। অন্যদিকে, তার দুই সন্তান পরে ছিল লাল রঙের ম্যাচিং পোশাক। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— "হ্যাপি ফ্রাইডে! মাশাআল্লাহ।"
ব্যক্তিগত জীবনে অভিনেতা শরীফুল রাজের সাথে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পরী। সামাজিক মাধ্যমে পোস্টটি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে পরী ও তার সন্তানদের প্রতি ভালোবাসা জানিয়েছেন। একজন লিখেছেন, "মাশাআল্লাহ, একটি সুখী পরিবার।" অন্য একজন মন্তব্য করেছেন, "মা পরীর দুই ডানা।"
পর্দার খবর হলো, দীর্ঘ বিরতির পর পরীমনিকে দেখা যাবে ‘ডোডোর গল্প’ সিনেমায়। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে, যার মাধ্যমে আবারও বড়পর্দায় প্রত্যাবর্তন করবেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
