শিক্ষাপ্রতিষ্ঠানে বকেয়া ভূমি কর পরিশোধ নিয়ে নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০২
দেশের সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১২ মার্চের মধ্যে কর পরিশোধ করে এ সংক্রান্ত তথ্য জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের জমি-ভূমি সম্পত্তির তথ্য সংগ্রহ সম্পর্কিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত দেশের সরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলো ভূমি সংস্কার বোর্ডের ৮ জানুয়ারির চিঠি অনুযায়ী ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে।
এমন পরিস্থিতিতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার রাজশাহী অঞ্চলের আওতাধীন সব সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোকে সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। তার প্রেক্ষিতে ভূমি উন্নয়ন কর পরিশোধের জেলাভিত্তিক তথ্য (সংযুক্ত ছক মোতাবেক) নিকষ ফন্টে ওয়ার্ড কপি ও পিডিএফ কপি আগামী ১২ মার্চের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের ই-মেইলে এবং সব প্রমাণসহ হার্ডকপি জেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে পাঠানোর জন্য বলা হলো।
আরও পড়ুন
- • বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
- • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১.৪৯ শতাংশ
- • হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির
- • নাইজারের প্রধান বিমানবন্দরে জঙ্গি হামলা, নিহত ৩৫
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
