১৯ জুন ২০২৬, শুক্রবার, ১৩:২৩

শিরোনাম
বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ০৩:৪৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটির দাবি, বিপ্লবী গার্ডের চাপে এসেম্বলি অব এক্সপার্টস তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদ শহরে দাফন করা হবে বলে জানিয়েছে ফার্স নিউজ। ইরানিদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত এই শহরেই তার জন্ম হয়েছিল।

৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগে দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। জানা গেছে, জীবদ্দশায় তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজার প্রাঙ্গণে সমাহিত করা হয়। তার পিতাকেও সেখানে দাফন করা হয়েছিল।

তবে কবে দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

আরও পড়ুন