যুক্তরাষ্ট্রের ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৬, ২১:৫৭
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের মাত্র চার দিনেই বড় ধরনের আর্থিক ও সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানা গেছে, এই চার দিনের লড়াইয়ে ওয়াশিংটনের প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার সমমূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।
সংঘাতের শুরু থেকেই কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনসহ মোট সাতটি মার্কিন ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে। সেখানে ইরানের নিখুঁত নিশানায় যুক্তরাষ্ট্রের ১.১ বিলিয়ন ডলার মূল্যের একটি ‘এএন/এফপিএস-১৩২’ আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। কাতার প্রশাসন ইতোমধ্যে এই কৌশলগত সম্পদটি ধ্বংস হওয়ার খবর নিশ্চিত করেছে।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-রুওয়াইস এলাকায় অবস্থিত ৫০০ মিলিয়ন ডলার মূল্যের ‘থাড’ (THAAD) অ্যান্টি-ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের রাডারটিও ইরানের হামলায় গুঁড়িয়ে গেছে বলে স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। আকাশসীমার সুরক্ষায় নিয়োজিত আধুনিক সরঞ্জাম হারানোর পাশাপাশি কুয়েতে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলবশত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে তিনটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র, যার বাজারমূল্য প্রায় ২৮২ মিলিয়ন ডলার। তবে সৌভাগ্যবশত বিমানের ছয়জন ক্রু সদস্যই প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে নেমে আসতে সক্ষম হয়েছেন।
অন্যদিকে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ইরানি হামলায় দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কমিউনিকেশন টার্মিনাল ও বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়েছে। ইরাকের এরবিল এবং আমিরাতের জাবেল আলী বন্দরেও হামলার খবর পাওয়া গেছে। এই সংঘাতের রেশ এখন কেবল সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই; সৌদি আরব, কুয়েত ও আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকেও লক্ষ্যবস্তু করছে ইরান।
আরও পড়ুন
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
