মধ্যপ্রাচ্যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২২:৪৫
উপসাগরীয় অঞ্চলের দেশগুলো জানিয়েছে, পুরো এলাকাজুড়ে হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল থেকে যেসব হামলার তথ্য পাওয়া গেছে, সেগুলো হলো:
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে, আর বাকি চারটি উপসাগরীয় জলসীমা অথবা জনবসতিহীন এলাকায় গিয়ে পড়েছে। খবর বিবিসির।
কুয়েত জানাচ্ছে সেদেশের প্রধান বাণিজ্যিক বন্দর শোয়াইখ লক্ষ্য করে শুক্রবার সকালে হামলা চালানো হয়। দেশটির বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মালামালের ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার ইরান থেকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নয়টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে।
বাহারাইনের সামরিক বাহিনী জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে তারা মোট ১৫৪টি ক্ষেপণাস্ত্র এবং ৩৬২টি ড্রোন হামলা প্রতিহত করেছে। গতকাল এ তথ্য প্রকাশের পরও তারা আরও ১২টি ড্রোন হামলা মোকাবিলা করেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর, আইআরজিসি আগেই পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের মানুষকে সতর্ক করে দিয়ে বলেছিল, যেসব এলাকায় মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই অঞ্চল থেকে যেন নাগরিকরা সরে যান। তবে নির্দিষ্ট করে কোনো অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি ওই হুঁশিয়ারিতে।
আরও পড়ুন
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
