সংসদে থেকেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অনড় জামায়াত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৬, ২৩:১২
বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ থেকে পদত্যাগ না করে বরং সংসদে থেকেই ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে। প্রয়োজনে এই সনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ব্যক্তিদের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে দলটি।
শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টরাল সিস্টেমস (আইএফইএস)-এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন।
সাইফুল আলম মিলন অভিযোগ করেন, বর্তমান সরকার একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ‘গণভোট অধ্যাদেশ’ বাতিলের অপচেষ্টা চালাচ্ছে। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের যৌক্তিক প্রেক্ষাপট নিয়ে আইএফইএসের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বৈঠকে সংসদকে কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে আইএফইএস প্রতিনিধি দল কিছু দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছে।
সংসদীয় গণতন্ত্রের চর্চা নিয়ে সমালোচনা করে মিলন বলেন, "সংসদীয় প্রথা অনুযায়ী বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব সরকারপ্রধানের দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না। সরকারপ্রধানের এ ক্ষেত্রে নীরব থাকা এবং অন্য কাউকে দিয়ে জবাব দেওয়ানো গণতন্ত্রের সৌন্দর্য ও শিষ্টাচারকে ক্ষুণ্ন করছে।"
তিনি পরিষ্কার করে বলেন, জামায়াত সংসদের ভেতরে ও বাইরে উভয় স্থানেই জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকবে এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে।
আরও পড়ুন
- • কিউএস র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে ৪টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়
- • ৬ বছর পর স্কুলে ফিরল 'ভর্তি পরীক্ষা পদ্ধতি'
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
- • পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী
- • সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার
- • সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
- • আইসিইউতে ভর্তি বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
