ইরান যুদ্ধে জড়িত মার্কিন বিমানের জন্য স্পেনের আকাশসীমা নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ১৯:০৭
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র বিরোধিতা করে সংশ্লিষ্ট মার্কিন বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলাগুলোকে ‘বেপরোয়া ও অবৈধ’ হিসেবে আখ্যায়িত করেছেন।
সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোব্লেস এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছেন। স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’ সামরিক সূত্রের বরাত দিয়ে সর্বপ্রথম এই খবরটি প্রকাশ করে।
মাদ্রিদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্গারিতা রোব্লেস স্পষ্ট জানিয়েছেন, ‘ইরান যুদ্ধসংক্রান্ত কোনো অভিযানের জন্য স্পেন তার সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না।’ স্প্যানিশ সংবাদপত্রের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্তের ফলে মার্কিন সামরিক বিমানগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্যস্থলে পৌঁছানোর পথে স্পেনকে এড়িয়ে চলতে হচ্ছে। তবে মানবিক বা জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।
স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো রেডিও কাদেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে শুরু হওয়া যুদ্ধে অংশগ্রহণ বা অবদান না রাখার অংশ হিসেবেই এই আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এটি মূলত স্পেন সরকারের যুদ্ধবিরোধী অবস্থানেরই প্রতিফলন।
উল্লেখ্য, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতার কট্টর বিরোধী। চলমান এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
সূত্র: এল পাইস
আরও পড়ুন
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
