সালিস বৈঠকে ডেকে এনে যুবককে পিটিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০২:১০
চট্টগ্রামের ফটিকছড়িতে সালিস বৈঠকে ডেকে এনে নুরুল আবসার (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বটতলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই ইউনিয়নের খোন্দকার পাড়া বাগানের টিলা এলাকার নবিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি সমাজের উদ্যোগে এলাকায় চুরি ও ডাকাতি প্রতিরোধে শনিবার বিকেলে একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে নিহত নুরুল আবসারসহ কয়েকজনকে উপস্থিত থাকতে বলা হয়। তারা বৈঠকে উপস্থিত হলে সেখানে থাকা উত্তেজিত কিছু লোকজন হঠাৎ তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে নুরুল আবসার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ ওসি বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। কারো বিরুদ্ধে চুরির অভিযোগ থাকলে বিচারের জন্য প্রশাসন রয়েছে, কেউ চাইলে মেরে ফেলতে পারে না।
আরও পড়ুন
- • ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে
- • মার্কিন ভাইস প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফর স্থগিত
- • দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
