১৯ জুন ২০২৬, শুক্রবার, ১২:০৫

শিরোনাম
বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬, ২০:১২

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ঐতিহাসিক শান্তি আলোচনা। 

শনিবার (১১ এপ্রিল) ‘ইসলামাবাদ আলোচনা’ শুরু হওয়ার আগমুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষকে সব ধরণের প্রয়োজনীয় সহযোগিতা দিতে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকের ভিডিও ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সিঁড়ির ওপর জেডি ভ্যান্সকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বৈঠককক্ষে নিয়ে যাচ্ছেন।

সেখানে দুই দেশের জাতীয় পতাকার উপস্থিতিতে প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে জেডি ভ্যান্সের সঙ্গে ছিলেন শীর্ষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। পাকিস্তানের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

আরও পড়ুন