২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৫৫

শিরোনাম
১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৯১

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৯১

হেলথ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৯:২৪

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। ৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। এ সময় হামে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬৯১ জন। 

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত সারা দেশে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গে মারা গেছে ৭২১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৫ হাজার ২৭২ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩৭৫ জন এবং আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন। 

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন