২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৭:১২

শিরোনাম
ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ

ঢাকাসহ ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকাসহ ১৪ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০৯:২৫

ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে আজ রোববার দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তর, মধ্য, দক্ষিণ ও উপকূলীয় অঞ্চলের কয়েকটি এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

যেসব জেলার ওপর এ আবহাওয়া পরিস্থিতি প্রভাব ফেলতে পারে, সেগুলো হলো রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের গতি বৃদ্ধি পেতে পারে। ফলে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দেশের জন্য দেওয়া ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায়ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগের সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন