গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ সম্পর্কে যা জানা গেল
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৬:৪৬
যুক্তরাষ্ট্রের ডালাসের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ও সমালোচনা সৃষ্টি হয়। তবে পরে জানা যায়, ভাইরাল হওয়া ওই তরুণ অন্য কেউ নন, তিনি শাকিরার নিজের সন্তান।
দুই ছেলে সাশা ও মিলানকে সঙ্গে নিয়ে ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কলম্বিয়ার জনপ্রিয় এই গায়িকা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা শাকিরার দিকে ঘুরে গেলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে স্নেহের চুমু দিচ্ছে। মুহূর্তটি সম্প্রচারে ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি দেখে অনেক দর্শক ও ফুটবলপ্রেমী বিভ্রান্তিতে পড়েন। কারণ, শাকিরার দুই সন্তান সম্পর্কে অবগত নন এমন অনেকেই ধারণা করেন, ওই তরুণ হয়তো তার নতুন কোনো সঙ্গী। সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্যও দেখা যায়।
পরে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি শাকিরার ছেলে। এতে নেটিজেনদের ভুল ধারণার অবসান ঘটে এবং অনেকেই মা-ছেলের এই স্নেহময় মুহূর্তের প্রশংসা করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় তাকে দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়, যা উপস্থিত দর্শকদেরও দৃষ্টি আকর্ষণ করে।
উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা বর্তমানে তার দুই সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন এবং নিজের সংগীতজীবন নিয়েই ব্যস্ত রয়েছেন।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- • WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
- • এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে শুরু
- • ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
- • জামায়াতপন্থি ১৬ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ
- • গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ সম্পর্কে যা জানা গেল
- • হামের উপসর্গের ৩ শিশুর মৃত্যু, ১ দিনে আক্রান্ত ১১৩৫
- • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
