জামায়াতপন্থি ১৬ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৬:৪৭
জামায়াতপন্থি হিসেবে পরিচিত ১৬ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি)।
সোমবার (২২ জুন) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তারা নিজেদের পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি মঙ্গলবার (২৩ জুন) নিশ্চিত করেছেন পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম।
তবে কী কারণে তারা একযোগে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি।
আইন অঙ্গনে একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা শুরু হয়েছে।
এদিকে পদত্যাগপত্র গ্রহণ ও পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা চলছে।
আরও পড়ুন
- • বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- • WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
- • এবার চলচ্চিত্র পরিচালনায় নওশাবা, ‘সোমেশ্বরী’ দিয়ে শুরু
- • ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
- • জামায়াতপন্থি ১৬ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ
- • গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ সম্পর্কে যা জানা গেল
- • হামের উপসর্গের ৩ শিশুর মৃত্যু, ১ দিনে আক্রান্ত ১১৩৫
- • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
