২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮:০১

শিরোনাম
WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৬:২৬

রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের এ সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সফরকে ঘিরে বিশেষ একটি ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (২৩ জুন) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। প্রকাশের পাঁচ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ১০ লাখের বেশি বার দেখা হয়।

ভিডিওটির অন্যতম আকর্ষণ ছিল এর আবহসঙ্গীত। পুরো ভিডিওজুড়ে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহাজাদু’। হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তমের কণ্ঠে গাওয়া গানটি সম্প্রতি দুই বাংলাসহ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এ গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কবিতার এক অনন্য সংমিশ্রণ।

প্রায় ২ মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠক, গার্ড অব অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন মুহূর্তও স্থান পেয়েছে এতে।

ভিডিওর একটি পর্যায়ে রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে দেখা যায় আনোয়ার ইব্রাহিমকে। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এ সময়ও ভিডিওতে ‘মহাজাদু’ গানের জনপ্রিয় পঙক্তি ‘লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাকি টানে রে’ বাজতে থাকে, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্বের পাশাপাশি সাংস্কৃতিক আবহে নির্মিত এই ভিডিওটি দুই দেশের সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রধানমন্ত্রীর পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের চার মাসের মাথায় এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি বর্তমানে তিন দিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন।

আরও পড়ুন