সক্রিয় মৌসুমি বায়ু, আরও কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ১০:০৩
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে আপাতত ঢাকায় ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, এখন বর্ষাকাল হওয়ায় থেমে থেমে বৃষ্টি হবে। তবে রাজধানীতে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়, দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে দেশের কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আত্রাই ও ছোট যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে নওগাঁর নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে। এরপর দুই দিনে পানি কমতে পারে। তবে এর মধ্যে আত্রাই নদীর কয়েকটি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নওগাঁর নদীসংলগ্ন নিচু এলাকার কোথাও কোথাও সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এ ছাড়া আজ শুক্রবার নওগাঁয় ছোট যমুনা নদী এবং নাটোর ও সিরাজগঞ্জে আত্রাই নদীর পানি কিছু স্থানে সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে আশপাশের নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বিভাগেও কয়েকটি নদীর পানি বাড়ছে। গত এক দিনে মুহুরী, ফেনী ও হালদা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তবে সেলোনিয়া, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমেছে। আগামী এক দিনে এসব নদীর পানি আবারও দ্রুত বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন মোটামুটি স্থিতিশীল থাকতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী দুই দিন কিছুটা বাড়লেও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে।
এর ফলে আগামী দুই দিনের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীতীরবর্তী নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
- • ‘আমাকে নিয়ে ভয় পায় বলেই দেশে ফিরতে দিচ্ছে না': সাকিব
- • ১২ আগস্ট দেখা যাবে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
- • শাহজালাল বিমানবন্দরে ৯২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২
- • শাকিব খানের স্পর্শে খারাপ লাগেনি, জানালেন সাবিলা নূর
- • রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বসছে ১ হাজার নতুন ক্যামেরা
- • প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
- • ১৫৭ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
- • নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে
