মুখের দুর্গন্ধ রোধে যা করতে পারেন
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ০২:১১
নিয়মিত দাঁত মাজলেও অনেকের মুখে দুর্গন্ধ হয়। এর নানা কারণ হতে পারে। বদহজম, মুখের মধ্যে সংক্রমণ। আবার অনেক সময় দুধ চা বা কোনও খাবার খেয়ে কুলকুচি করে মুখ না ধুলেও, মুখে গন্ধ বার হয়। বিষয়টি ভীষণই অস্বস্তিকর। অনেক সময় রাস্তায় খাওয়াদাওয়া করলে মুখে গন্ধ রয়ে যায়। আবার অনেকে ধূমপান বা মদ্যপানের পর সেই গন্ধ ঢাকা দিতেও মুখশুদ্ধি খোঁজেন।
বাজারচলতি পানমশলা বা মুখশুদ্ধির বদলে ঘরোয়া উপকরণেই কিন্তু কাজ হতে পারে। রান্নাঘরে গরমমশলা থাকেই। গরমমশলা খাবার পর মুখে রাখলেই হবে কাজ। জেনে নিন আর কোন জিনিস মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে?
পাতিলেবু
মুখের দুর্গন্ধ দূর করতে পারে পাতিলেবুর রস। এক গ্লাস জলে একটি পাতিলেবুর রস চিপে খেয়ে নিতে পারেন। চাইলে কুলকুচি করে ফেলেও দিতে পারেন। বিশেষত খাওয়ার পর এই জল দিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হবে।
পান
বিয়েবাড়ি হোক বা অন্য যে কোনও নিমন্ত্রণবাড়ি— খাবার শেষে পান খাওয়ার চল বহু দিনের। পানে থাকা উপাদান খাবার হজম করতে সাহায্য করে। পানের মধ্যে সুপারি, মৌরি, এলাচ দিয়ে খাওয়ার চল আছে। পান খেলেও মুখের দুর্গন্ধ দূর হয় ও সুন্দর গন্ধ ছড়ায়।
এলাচ
গরমমশলা হিসাবে ব্যবহৃত এলাচের সুন্দর গন্ধ আছে। চা হোক বা পায়েস, এলাচ দেওয়া হয় সুন্দর গন্ধ আনার জন্য। দুধ চা বা কোনও কিছু খাওয়ার পর মুখে গন্ধ হলে একটা এলাচ চিবিয়ে নিতে পারেন। মুখ তরতাজা লাগবে।
লবঙ্গ
লবঙ্গে থাকে অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান। দাঁতের সমস্যায়, ব্যথা দূর করতেও লবঙ্গ ব্যবহার করা হয়। এতে থাকে ইউজেনল। যা মুখের দুর্গন্ধ দূর করে।
মৌরি
খাওয়ার পর মৌরি খাওয়ার চল বহু দিনের। কেউ কেউ কাঁচার বদলে মৌরি ভাজা খেতে পছন্দ করেন। এতেও মুখের দুর্গন্ধ চলে যায়। বিশেষত মাছ, আমিষ খাবারের পর অনেক সময় রসুনের গন্ধ বার হয়। তা দূর করতে মৌরি খুব কাজে লাগে।
এ ছাড়াও কমলালেবুর খোসা, ধনে পাতা, পুদিনা পাতাতেও মুখের দুর্গন্ধ দূর হয়।
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
