চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ১৯:৫৮
চলতি বছরের জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের সময় চার পুলিশ সদস্যকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার।
মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের বিচার বিভাগের সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন আবুল ফজল সেপাহি বাদজানি ও আমির হোসেইন সাফারি হোসেইনাবাদি।
প্রতিবেদন অনুযায়ী, চার পুলিশ সদস্যকে হত্যার পাশাপাশি মধ্য ইরানের ইসফাহান শহরের একটি পুলিশ স্টেশনে অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাতেও তারা জড়িত ছিলেন। রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইসফাহানে এসব ঘটনা ঘটে।
গত জানুয়ারিতে দেশব্যাপী বিক্ষোভ দমনে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন এই দুইজন। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, একই ঘটনায় আটক আরও অনেকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কা রয়েছে। এর আগে চলতি জুলাই মাসে একই মামলায় দোষী সাব্যস্ত আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে জানুয়ারি পর্যন্ত চলা বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। সরকারি হিসাবে, ওই বিক্ষোভে তিন হাজারের বেশি মানুষ নিহত হন। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি, প্রকৃত নিহতের সংখ্যা সাত হাজারেরও বেশি।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • জাপানে ৭.১ মাত্রার কম্পন, শপিংমলে আটকা বহু মানুষ
- • ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে ‘মধ্যরাতের ডাক’!
- • গোপালগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ ঘিরে রহস্য
- • ইউক্রেনের হামলার পর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
- • চুক্তি না হলে ইরানের সেতু উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- • গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার
- • চার পুলিশ হত্যায় ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর
- • শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ইরানে ইরাকের প্রধানমন্ত্রীর সফর, শান্তি ও বাণিজ্যে জোর
- • পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ
- • শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি
