২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১২

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ২০:০৪

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৭৪ হাজার ২৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এছাড়া পূর্ববর্তী হামলায় আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মন্ত্রণালয়ের দাবি, গত অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার ২০৭ জন নিহত এবং তিন হাজার ৯১৪ জন আহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের এই পরিসংখ্যান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। তবে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন