২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২১:১৩

শিরোনাম
শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে মালয়েশিয়া: জ্বালানি প্রতিমন্ত্রী সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর, অর্ধেকের বেশি মোটরসাইকেলে :রোড সেফটি ফাউন্ডেশন আগামীকাল থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট মাদকবিরোধী লড়াইকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট, ব্রিকস ও শুল্ক ইস্যুতে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয় শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত আন্তর্জাতিক ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ

বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব আটকে দিল অর্থ মন্ত্রণালয়

বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাব আটকে দিল অর্থ মন্ত্রণালয়

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৫৭

বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের প্রস্তাবকে সংবেদনশীল আখ্যা দিয়ে গভর্নরকে চিঠি দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। চিঠিতে বলা হয়েছে, প্রয়োজন মনে করলে নির্বাচিত সরকার এটি সংশোধন করবে। দেশের ব্যাংক খাতে অনিয়ম ও সুশাসনের ঘাটতি দূর করতে দায়িত্ব নেওয়ার পর গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ সংশোধনের উদ্যোগ নিয়েছিলেন।

প্রস্তাবিত খসড়ায় সরকারের প্রতিনিধি কমিয়ে স্বতন্ত্র বিশেষজ্ঞের সংখ্যা বাড়ানো, সার্চ কমিটির মাধ্যমে গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ এবং জনবল নিয়োগে নিজস্ব নীতিমালার প্রস্তাব ছিল। এছাড়া দুর্নীতি কমাতে সমন্বিত তদারকি কাঠামো গঠন, পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা করা এবং সংসদীয় কমিটির কাছে জবাবদিহিতার বিষয়টিও খসড়ায় স্থান পায়। গত অক্টোবরে খসড়াটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা গতি হারায়। দফায় দফায় বৈঠকের পর অবশেষে চূড়ান্তভাবে আটকে গেল এই সংশোধনী।

গত ৫ ফেব্রুয়ারি গভর্নরকে দেওয়া চিঠিতে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক আদেশের মতো মৌলিক আইন সংশোধনের জন্য সতর্ক পদক্ষেপ ও বিস্তারিত পর্যালোচনা প্রয়োজন। এজন্য গুরুত্বপূর্ণ অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ প্রয়োজন। তাই অন্তর্বর্তী সরকার নয়, এমন বিষয়ে কেবল রাজনৈতিক সরকারই সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

আরও পড়ুন