২০ জুন ২০২৬, শনিবার, ১৫:০২

শিরোনাম
আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে শিশুসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে শিশুসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:৪৬

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল ছানা উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টেলকি গ্রামের বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), গাব্রিয়াল (৪০) এবং রতন নকরেক (২৭)।

স্থানীয়রা জানান, বাবুল হাদিমার একটি ছাগল ছানা পরিত্যক্ত কূপে পড়ে গেলে প্রথমে উদ্ধার করতে নামে তার ছেলে নেইমার। দীর্ঘ সময় সাড়া না পেয়ে একে একে বাবুল হাদিমা, গাব্রিয়াল এবং রতনও কূপে নামেন। পরে সবাই নিখোঁজ হয়ে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে অক্সিজেনহীন কূপে উদ্ধার অভিযান চালায়। পরে ফায়ার ফাইটাররা একে একে চারজনের মরদেহ উদ্ধার করেন।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন